Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র তৈরিতে ব্যবহৃত উপকরণের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাজ্য। ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ সর্বসম্মতভাবে বাড়ানোর পর জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ এ উদ্যোগের কথা জানান। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবে আগে থেকে কার্যকর অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যবস্থা আরও জোরদার হয়েছে।

ম্যাকিনটোশের ভাষ্য অনুযায়ী, হুথিরা দেশে অস্ত্র উৎপাদনের জন্য দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ ও রাসায়নিক কাঁচামালের ওপর নির্ভরশীল। এসব উপকরণের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় কোন কোন দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণে আগামী কয়েক মাস নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য।

ইয়েমেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান ব্রিটিশ রাষ্ট্রদূত। দেশটিতে ২ কোটি ২৩ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন এবং সাম্প্রতিক লড়াইয়ে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হুথিদের হাতে আটক জাতিসংঘ কর্মী, মানবিক সহায়তাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি। জাতিসংঘ গত অক্টোবরে বলেছিল, তাদের ৭০ জনের বেশি কর্মী হুথি হেফাজতে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।