Web Analytics

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে। তিনি সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানান, যাতে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছে। এর মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজ অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মির্জা ফখরুল আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি ও খাল খননসহ উন্নয়নমূলক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ চলছে। তিনি তরুণদের দক্ষতা অর্জন, মাদক থেকে বিরত থাকা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।