Web Analytics

ঢাকার নবাবগঞ্জে সাত বছর আগে সংঘটিত শেখ কালাম ও জাহিদ খান হত্যাকাণ্ডে একজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত দায়রা জজ-৮ এর ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ মুনির হোসাঈন এই রায় ঘোষণা করেন। বেঞ্চ সহকারী মো. সজিব বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ নাছির (৪৮) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত সাত আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যাদের মধ্যে দুইজন রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগীরা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নবাবগঞ্জে রাস্তায় কলাগাছ ফেলে ডাকাতির উদ্দেশ্যে তাদের গতিরোধ করা হয়। এরপর ধারালো দা ও লাঠি দিয়ে হামলা চালিয়ে শেখ কালাম ও জাহিদ খানকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

২০২১ সালের ২১ জানুয়ারি নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর মো. আসিকুজ্জামান আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত পরে বিচার শুরু করে ৩৭ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।