Web Analytics

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি আজ রোববার, ৫ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এখন থেকে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবা এই সময়সূচির বাইরে থাকবে এবং আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট নির্দেশনা দেবে। জরুরি সেবা ব্যতীত সব বিপণিবিতান, অফিস ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো আগের মতো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিজনিত বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকার অফিস সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।