Web Analytics

রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটের রায় না মানলে বর্তমান সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের গণভোটের রায় উপেক্ষা, সংস্কার অধ্যাদেশ বাতিলসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।

আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার সদিচ্ছার অভাবে সহযোগিতার সুযোগ নষ্ট করেছে। বিরোধী জোট দ্রুত রাজপথে নামার পরিকল্পনা না করলেও গণভোট নিয়ে সৃষ্ট পরিস্থিতি তাদের বাধ্য করছে। তিনি আরও বলেন, সংবিধান লঙ্ঘন করে সরকার স্থানীয় প্রশাসনে নির্বাহী ক্ষমতা ধরে রাখছে এবং ফোনে আড়ি পাতার ক্ষমতা পুনরায় ১৮-১৯টি সংস্থার হাতে ফিরিয়ে দিচ্ছে।

তিনি জিয়াউর রহমানের আমলের গণভোটের সঙ্গে বর্তমান গণভোটের পার্থক্য তুলে ধরে বলেন, এবারের গণভোট কাঠামোগত সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।