Web Analytics

ভারতের মহারাষ্ট্রে নতুন ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে দায়ের হওয়া মামলায় এক মুসলিম যুবককে ২০ নভেম্বর আগাম জামিন দিয়েছেন মুম্বাইয়ের দিনদোশি দায়রা আদালত। ২২ বছর বয়সি এক হিন্দু নারীকে বিয়ে এবং জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরের অভিযোগে নারীর মা মামলা করেন। বিচারক পি এ সানে বলেন, যুগলটি ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেছেন।

অভিযোগে বলা হয়, করোনার সময় থেকে ওই নারীর সঙ্গে অভিযুক্তের পরিচয় ও সম্পর্ক ছিল এবং ইসলাম গ্রহণ করলে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ১৮ অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দুই দিন পর নারীটি মাকে জানান, তিনি স্বেচ্ছায় অভিযুক্তকে বিয়ে করেছেন। অভিযুক্ত আদালতে বলেন, ১৬ অক্টোবর বিশেষ বিবাহ আইনে তাদের বিয়ে সম্পন্ন ও নিবন্ধিত হয় এবং ধর্মান্তরে কোনো চাপ দেওয়া হয়নি।

তদন্তে কথিত নিকাহ পরিচালনাকারী মৌলভির রেজিস্টার জব্দ করেও যুগলটির নিকাহের তথ্য পায়নি পুলিশ। আদালত বলেন, বোরকা পরা ছবি বা আমন্ত্রণপত্রে ‘আয়েশা’ নাম থাকাই ধর্মান্তরের প্রমাণ নয়। জামিনের শর্তে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড, সমপরিমাণ জামিনদার, ৯০ দিন সপ্তাহে দুই দিন থানায় হাজিরা এবং অভিযোগকারী ও সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।