Web Analytics

মিডিয়া ওয়াচ বাংলাদেশ জানিয়েছে, মূলধারার গণমাধ্যমগুলো গত ১৮ দিনে নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর তুলনায় বিএনপিকে বেশি গুরুত্ব দিয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা সমন্বয়ক প্লাবন তারিক এই তথ্য উপস্থাপন করেন। ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৯টি প্রিন্ট, ৫টি অনলাইন ও ৭টি ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্লেষণে দেখা যায়, প্রিন্ট মিডিয়ায় বিএনপির নির্বাচনী সংবাদ প্রকাশ হয়েছে ৭৪৭টি, জামায়াতের ৩৬৪টি। অনলাইন মাধ্যমে বিএনপির প্রচারসংক্রান্ত সংবাদ ছিল ১,৪৯৮টি এবং জামায়াতের ৮২৭টি। টেলিভিশনের সন্ধ্যা ও রাতের বুলেটিনে বিএনপি গড়ে ১০৫ মিনিট এবং জামায়াত ৫৪ মিনিট প্রচার পেয়েছে। বিশ্লেষণে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, সমকাল, কালের কণ্ঠ ও যমুনা টেলিভিশনসহ মোট ২১টি গণমাধ্যম অন্তর্ভুক্ত ছিল।

প্লাবন তারিক বলেন, এই বিশ্লেষণের উদ্দেশ্য ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় কোন দল কতটা কভারেজ পেয়েছে তা পরিমাণগতভাবে নির্ধারণ করা। তিনি উল্লেখ করেন, অধিকাংশ গণমাধ্যম ভারসাম্য রাখতে পারেনি এবং বিএনপির প্রচারকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।