Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উষ্ণ অভ্যর্থনা জানান। পুত্রজায়ার ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল স্বাগত জানান।

মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল লালগালিচায় গার্ড অব অনার প্রদান করে এবং দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন এবং পরে সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। আনোয়ার ইব্রাহিমও তার মন্ত্রিসভার সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর ভবনের প্রবেশপথে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান।

পরে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন। এ উপলক্ষে পুত্রজায়ার প্রধানমন্ত্রীর ভবনের পথে বাংলাদেশের ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।