Web Analytics

ঢাকার মিরপুরে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। দ্রুত বিচারের দাবিতে নানা কর্মসূচি চলছে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে দেশে গত দুই দশকে ধর্ষণ ও হত্যার বহু মামলার বিচার দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় রামিসা হত্যার দ্রুত নিষ্পত্তি নিয়েও প্রশ্ন উঠছে।

এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে চাঁদপুরের ‘সিরিয়াল কিলার’ রসু খাঁর মামলা। ১১ জন নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলায় মৃত্যুদণ্ড বহাল থাকলেও এখনো তা কার্যকর হয়নি। আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, মামলার নথি প্রস্তুত ও আপিল শুনানির জটিলতায় এসব মামলা বছরের পর বছর বিলম্বিত হচ্ছে।

সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ গবেষণায় দেখা গেছে, নারী ও শিশু নির্যাতনের মামলায় দণ্ডের হার মাত্র তিন শতাংশ। কর্মকর্তারা আশা করছেন, রসু খাঁর মামলার আপিল শুনানি আগামী কয়েক মাসের মধ্যেই হতে পারে, যদিও অনেক অনুরূপ মামলা এখনো আদালতে ঝুলে আছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।