Web Analytics

ডানপন্থি লিকুদ পার্টির নেতা ও ৭৭ বছর বয়সি বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে আবার নির্বাচনে ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন। ২০২৩ সাল থেকে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের সময় তিনি দেশটির নেতৃত্বে আছেন। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা নেতানিয়াহু দীর্ঘদিনের দুর্নীতির মামলার বিচারও মোকাবিলা করছেন।

১৯৮২ সালে ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের উপপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১৯৮৪ সালে তিনি জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত হন। ১৯৮৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইয়িৎসহাক শামিরের মন্ত্রিসভায় উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৯৩ সালে তিনি লিকুদের চেয়ারম্যান হন এবং ১৯৯২ সালের নির্বাচনী পরাজয়ের পর দলটিকে ক্ষমতায় ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নেতানিয়াহু প্রথমবার প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে এবং ১৯৯৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আবার ক্ষমতায় ফিরে তিনি ২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, যা তাকে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা দেয়। ২০২২ সালে ষষ্ঠবারের মতো দায়িত্ব নেওয়ার পর তার সরকারকে ইসরাইলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থী সরকার বলা হয়েছে। দুর্নীতি মামলা, গাজা যুদ্ধের বিতর্ক এবং নিরাপত্তা ও নীতিগত সিদ্ধান্তের সমালোচনার মধ্যে তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।