Web Analytics

দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির সদস্যরা অংশ নেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা করা হয়, যেখানে বিদ্যমান অবস্থা ও সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয় যে পদক্ষেপ নিয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করে বিশেষ কমিটি।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে আরও বৈঠকের মাধ্যমে বিস্তারিত পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।