Web Analytics

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানিয়েছেন, বিএমইউতে ইভিনিং ও নাইট শিফটে অপারেশন থিয়েটার চালুর পরিকল্পনা রয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ১০ম তলায় ১১ শয্যাবিশিষ্ট আইসিইউ-১ উদ্বোধন এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. সামাদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি কোর্সের ৮১ জন নার্সকে সনদ দেওয়া হয়। উপাচার্য বলেন, হাসপাতালের চিকিৎসাসেবার মান ও চিকিৎসা ব্যবস্থাপনা চিকিৎসক এবং নার্সদের ওপর নির্ভর করে। মুমূর্ষু রোগীদের সেবায় প্রশিক্ষিত ও দক্ষ নার্সিং সেবা অপরিহার্য এবং রোগীদের প্রয়োজনেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, বিএমইউর প্রতিটি বিভাগে বিশ্বের হালনাগাদ প্রযুক্তিসমৃদ্ধ যন্ত্রপাতি যুক্ত করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো ও আধুনিকায়নে প্রশাসনের সব ধরনের সহায়তা থাকবে। উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সিং একটি উচ্চদক্ষ ও মহৎ পেশা; জ্ঞান, প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে রোগীসেবায় নার্সদের সক্ষমতা বাড়াতে প্রশাসন কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।