Web Analytics

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে এবং বুধবার দুপুরে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদদের মতে, ঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আঘাতের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে এবং দমকা হাওয়া ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঝড়টি আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব ও পূর্ব-দক্ষিণে, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব ও পূর্ব-দক্ষিণে অবস্থান করছিল। মছিলিপত্তনম থেকে এর দূরত্ব ৮৩০ কিলোমিটার পূর্বে এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্বে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবার মধ্যরাতের মধ্যে অর্ণব তীব্র ঘূর্ণিঝড়ে এবং মঙ্গলবার অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সংশ্লিষ্ট বঙ্গোপসাগর এলাকায় সমুদ্র উত্তাল রয়েছে এবং ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। উপকূলের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে ঝড়ের গতি আরও বাড়তে পারে। অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেও ঝড়টির কিছু প্রভাব পড়তে পারে এবং একাধিক জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।