Web Analytics

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে কোনো হুমকি বা হামলা হলে রিয়াদ কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। বুধবার শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং কূটনৈতিকভাবে সংকট সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান।

তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সৌদি আরব উপসাগরীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে তিনি যৌথ নিরাপত্তা প্রচেষ্টার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

বিশ্ববাজারে তেলের সরবরাহ অব্যাহত রেখে সৌদি আরব বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখছে বলে তিনি জানান। আন্তর্জাতিক জলপথ রক্ষায় বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগের কথাও বলেন তিনি। গাজায় হামলার নিন্দা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি অঙ্গীকার, ইয়েমেন সরকার ও সুদানের বৈধ প্রতিষ্ঠানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। ২০১৬ সালের তুলনায় তেলবহির্ভূত রপ্তানি ১৫৫ শতাংশ বেড়েছে এবং বেসরকারি খাতের অবদান ৫১ শতাংশে পৌঁছেছে বলেও জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।