Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে আগ্রহ প্রকাশ করেছেন, যদি তেহরান ভবিষ্যতের কোনো চুক্তির শর্ত মেনে চলে। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার কথিত অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে। তবে কর্মকর্তা জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তি বাস্তবায়নের আগে তা যাচাই-বাছাই করা প্রয়োজন হবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রস্তাবিত চুক্তিতে লেবাননসহ পুরো অঞ্চলে শত্রুতা অবসান, হরমুজ প্রণালির নৌচলাচল সংক্রান্ত সমস্যা সমাধান এবং সার্বভৌমত্ব ও হস্তক্ষেপ না করার পারস্পরিক অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে।

আরাগচি আরও জানান, আলোচনা অব্যাহত রয়েছে এবং পারমাণবিক ইস্যুটি পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য রাখা হয়েছে, কারণ তেহরান যুক্তরাষ্ট্রের বর্তমান দাবিগুলো প্রত্যাখ্যান করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।