Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাড়ে চার লাখ স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রেস দেওয়ার নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হয়েছে। জুলাইয়ের পর প্রকল্প নম্বর পাঁচের আওতায় দেশের সব স্কুলের ছেলে-মেয়েদের জুতা-মোজা, প্যান্ট-শার্ট, সেলোয়ার-কামিজ ও ব্যাগ দেওয়া হবে।

এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।