Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (২৯ মে ২০২৬) এই পদক্ষেপের ফলে ফিলিস্তিনি মুসল্লিরা জুমার নামাজ আদায় করতে পারেনি। সেনারা উপাসনালয়ের ভেতরে থাকা মুসল্লি, নিরাপত্তারক্ষী, কর্মচারী ও তত্ত্বাবধায়কদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়ে পুরো মসজিদ এলাকা সিলগালা করে দেয় এবং আশপাশের সব চেকপয়েন্ট ও গেট বন্ধ করে দেয়।

ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি মসজিদের ধর্মীয় ও প্রশাসনিক অবস্থান পরিবর্তনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ এবং ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন। স্থানীয়দের অভিযোগ, হেবরনের পুরাতন শহরে ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় কার্যক্রমে দীর্ঘদিন ধরে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা ইসরাইলি নিয়ন্ত্রণ আরও জোরদার করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৭ মে কঠোর বিধিনিষেধের মধ্যেও সীমিত সংখ্যক ফিলিস্তিনি ঈদুল আজহার নামাজ আদায় করেছিলেন। এলাকাটি সম্পূর্ণ ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণাধীন, যেখানে প্রায় ৪০০ বসতি স্থাপনকারীর নিরাপত্তায় প্রায় ১,৫০০ সৈন্য মোতায়েন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।