Web Analytics

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি না হওয়ায় এই মন্তব্য আসে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এএফপিকে দেওয়া এক বক্তব্যে ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, শান্তি চুক্তিতে পৌঁছাতে কূটনীতিই একমাত্র পথ।

তিনি পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসা করে বলেন, ইইউ ইসলামাবাদের প্রচেষ্টাকে স্বাগত জানায়। আনুনি আরও জানান, ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ব্রাসেলস অবদান রাখতে আগ্রহী। সাম্প্রতিক আলোচনার স্থবিরতায় পরিস্থিতি অনিশ্চিত থাকলেও আন্তর্জাতিক মহল এখনো কূটনৈতিক সমাধানের দিকেই তাকিয়ে আছে।

ইসলামাবাদ ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্তে রাজি হয়নি এবং যুক্তরাষ্ট্র একটি “চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব” দিয়েছে। এখন দেখা যাবে, ইরান সেটি গ্রহণ করে কি না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।