Web Analytics

চার দিনের জাপান সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে টোকিওতে সমাবেশ করেছেন জাপান বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে এ সমাবেশ হয়।

জাপানের বিভিন্ন শহর থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে যোগ দেন। তারা প্রধানমন্ত্রীর জাপান সফরকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার নেতৃত্বে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে জাপান বিএনপির সাধারণ সম্পাদক মনি এমদাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, সহসভাপতি ড. মাসুম জাকির ও জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাদেকুল হায়দার বাবলু ও জুয়েল পাঠানও অংশ নেন। ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, অর্থবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম হেলাল এবং অঙ্গসংগঠনের আরও কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।