Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, দেশটি হরমুজ প্রণালির ওপর তার সার্বভৌম অধিকার থেকে কোনো অবস্থাতেই সরে আসবে না। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রণালিকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করেন। গালিবাফ জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি সামুদ্রিক পরিষেবার ফি নেওয়া থেকে কেবল অস্থায়ী অব্যাহতি দিয়েছে, তবে সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, এই জলপথ ইরানের আঞ্চলিক জলসীমার অংশ এবং দেশটি কখনোই এই অবস্থান থেকে পিছু হটবে না। গালিবাফ হরমুজ প্রণালিকে যুদ্ধের সময় আল্লাহ প্রদত্ত এক ঐশ্বরিক উপহার এবং ইরানের শক্তির প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ছাড়বে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার হিসেবে দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।