Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সোমবার ঐতিহাসিক শাপলা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, নিরস্ত্র নাগরিকদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর হামলা আধুনিক জাতিরাষ্ট্রের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ইসলাম, মাদ্রাসা ও ইসলামপন্থার প্রতি বিদ্বেষ থেকে এই অভিযান পরিচালনা করেছিল। তার মতে, এই ঘটনার পর দেশে স্বৈরতন্ত্রের শেকড় আরও গভীর হয়েছে এবং ইসলামী আন্দোলনের বহু নেতাকর্মী এর শিকার হয়েছেন। তিনি ২০১৩ সালের পর রাজনৈতিক সংগঠন, বুদ্ধিজীবী ও গণমাধ্যমের ভূমিকা পুনর্মূল্যায়নেরও আহ্বান জানান।

চরমোনাই পীর আরও বলেন, শাপলা চত্বরে নিহত ও আহতদের জাতীয় বীরের স্বীকৃতি দিতে হবে, সংশ্লিষ্ট মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।