Web Analytics

অ্যাপোলো মিশনের পর দীর্ঘ পাঁচ দশক পর আবারও মানুষকে চাঁদের পথে পাঠিয়েছে নাসা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আর্টেমিস-২ মিশনের চার নভোচারী চাঁদের উদ্দেশে রওনা দেন। কমলা-সাদা রঙের রকেটটি আকাশে উড়ে যায় প্রবল গর্জনে। এই দলে রয়েছেন তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী।

তবে এবার তারা সরাসরি চাঁদে অবতরণ করবেন না। ১০ দিনের এই অভিযানে তারা চাঁদের অদৃশ্য অংশ থেকে প্রায় ৬৪০০ মাইল দূর দিয়ে উড়বেন এবং তিন ঘণ্টা অবস্থান করে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ ও ছবি তুলবেন। মিশন শেষে নভোচারীদের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে, যাতে মহাকাশ ভ্রমণের প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়।

নাসা জানিয়েছে, এই মিশন সফলভাবে সম্পন্ন হলে ২০২৮ সালের মধ্যে পরবর্তী মিশনের মাধ্যমে মানুষকে আবার চাঁদের বুকে নামানোর পরিকল্পনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।