Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় এসে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা অস্বীকার করছে। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী জোন জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় সরকার শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, তারা জুলাই চেতনায় বিশ্বাস করে কি না তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

এটিএম মা’ছুম বলেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কোনো সরকার টিকে থাকতে পারেনি, পারবেও না। তিনি সতর্ক করে বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বাধ্য করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার গণতান্ত্রিক সমালোচনা সহ্য করতে না পারায় ফ্যাসিবাদী আচরণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।