Web Analytics

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া ও কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর। রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় ১০০ জন পোশাকশ্রমিকও শিগগিরই এনসিপিতে যোগ দেবেন এবং তারা দলের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন। আরিফুল ইসলাম আদীব জানান, আজ ৩৫ জন নেতার নাম ঘোষণা করা হবে, যাদের নেতৃত্বে প্রায় ৩০০ জন যোগদান করেছেন।

নবাগত ৩৫ জনের মধ্যে রয়েছেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের ডা. আশিকুর রহমান শুভ ও আপ বাংলাদেশের সাবেক নেতা নাকিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।