Web Analytics

বাংলাদেশে অক্টোবর মাসে অন্তত ২৮ জন সংবাদকর্মী হত্যা, শারীরিক হামলা, আইনি হয়রানি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির মনিটরিং প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে একজন সাংবাদিক নিহত হয়েছেন, ১৮ জন শারীরিক হামলা ও আঘাতের শিকার হয়েছেন এবং নয়জন আইনি হয়রানি ও হুমকির মুখে পড়েছেন।

বিএজের গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত প্রতিবেদনে অক্টোবরজুড়ে সাংবাদিকদের কর্মপরিবেশকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক বলা হয়েছে। মূলধারার গণমাধ্যমে প্রকাশিত খবর এবং নিজস্ব সূত্রের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে বলা হয়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে চায়ের দোকানে অবস্থানকালে অজ্ঞাত দুই বন্দুকধারীর গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। সহকর্মীদের দাবি, সামাজিক ও রাজনৈতিক অনিয়ম-দুর্নীতি নিয়ে অনুসন্ধানী লেখালেখির জেরেই তাঁকে গুলি করে হত্যা করা হয়।

প্রতিবেদনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে চার সাংবাদিকের ওপর হামলা, গাজীপুর ও ঝিনাইদহের ঘটনাসহ বিভিন্ন নির্যাতনের তথ্য তুলে ধরা হয়েছে। বিএজে এসব হামলা ও আইনি হয়রানিকে মুক্ত গণমাধ্যমের জন্য অশনি সংকেত বলেছে। সংস্থাটি প্রতিটি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।