Web Analytics

রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক ছাত্রনেতা মোমিন মেহেদী, মারিয়া কিসপট্টা ও অভিনেত্রী শামীমা তুষ্টির নাম উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ৪ জুলাই রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেনের দায়ের করা অভিযোগে বলা হয়, ৩ জুলাই বিকেলে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা জুলাই আন্দোলন, অংশগ্রহণকারী ও শহীদদের নিয়ে কটূক্তিমূলক ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এবং আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

অভিযোগকারী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।