Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, চলমান উন্নয়নকাজে মানের বিষয়ে কোনো আপস করা হবে না। ২৫ এপ্রিল মিরপুরের ৫ ও ৩ নম্বর ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, টেন্ডারের সব শর্ত মেনে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। কর্মকর্তারা নিয়মিত তদারকি করবেন এবং প্রয়োজনে তিনি নিজেও মাঠে যাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দাদের জমির মালিকানা, শ্মশান, পানি ও গ্যাস সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, গ্যাস সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে।

প্রকল্পের আওতায় ৫ নম্বর ওয়ার্ডে ৭.৮৮ কিলোমিটার সড়ক ও সমপরিমাণ নর্দমা নির্মাণ এবং ৩ নম্বর ওয়ার্ডে ৩৩০ মিটার সড়ক ও নর্দমা নির্মাণ করা হবে। প্রশাসক স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেন, মেইন রোডে ট্রাক পার্কিং করলে জরিমানা করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।