Web Analytics

বাংলাদেশে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। এতে আক্রান্ত ও মৃত শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, হাম থেকে সেরে ওঠার পর শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে নিউমোনিয়া, খিঁচুনি, শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা দেখা দিচ্ছে। এ অবস্থায় শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. আতিকুল ইসলাম বলেন, হাম অত্যন্ত সংক্রামক এবং নিউমোনিয়ার সঙ্গে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে ডাবল অ্যান্টিবায়োটিকও কাজ করছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন জানান, অপুষ্টি, দেরিতে চিকিৎসা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে শিশুরা জটিল অবস্থায় পড়ছে। তিনি টিকাদান ঘাটতি ও জনস্বাস্থ্য অবহেলাকে বর্তমান সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম বা উপসর্গে ৪৫৩ শিশু মারা গেছে, ৫৬ হাজারের বেশি শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে এবং ৭ হাজার ৫২৪ জনের হাম নিশ্চিত হয়েছে। বিশেষজ্ঞরা টিকাদান কর্মসূচি ও শিশু নিবিড় পরিচর্যা ইউনিট বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।