Web Analytics

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ৬১ জন যাত্রী বোর্ডিং পাস নেওয়ার পরও উড়োজাহাজে ওঠেননি। শনিবার রাতে বিজি-৩৮৬ ফ্লাইটটি ৭৬ জন যাত্রী ছাড়া ঢাকা ত্যাগ করে। এর আগে ইমিগ্রেশন বিভাগ ১০ জন যাত্রীকে আটকে দেয় এবং বোর্ডিং গেটে ভিসা জালিয়াতির কারণে আরও পাঁচজনকে থামানো হয়। জাল ভিসা ধরা পড়ার পর বহু যাত্রী বিমানবন্দর থেকে দ্রুত সরে যান।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীরা ‘বডি কন্ট্রাক্ট’ নামে পরিচিত একটি অবৈধ পদ্ধতিতে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। গোয়েন্দা সংস্থার ধারণা, বিমানবন্দর ও এয়ারলাইন্সের কিছু কর্মচারীসহ একটি চক্র এই প্রক্রিয়ায় জড়িত থাকতে পারে। অধিকাংশ যাত্রী ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাটি তদন্ত করছে। পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিছু যাত্রী অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।