Web Analytics

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম আসামি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে কুমিল্লা সদর কোর্ট-১ এ হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এই আদেশ দেন। এর আগে পিবিআই ঢাকার তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেন। পিবিআই সাত দিনের রিমান্ড চেয়েছিল, তবে আদালত তিন দিন মঞ্জুর করেন।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে তনুর লাশ পাওয়ার পর থেকে মামলাটি দীর্ঘদিন অমীমাংসিত ছিল। এ পর্যন্ত চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন এবং ৮০টি শুনানির তারিখ পেরিয়ে গেছে। বুধবার তনুর বাবা-মা ও ছোট ভাই আদালতে উপস্থিত ছিলেন। তনুর মা আদালতে কাঁদতে কাঁদতে মেয়ের হত্যার বিচার দাবি করেন।

দীর্ঘ দশ বছর পর প্রথমবারের মতো একজন আসামি গ্রেপ্তার হওয়ায় মামলার অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে এবং পরিবার ন্যায়বিচারের আশায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।