Web Analytics

ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার উৎপাদন ও সাইনেজ প্রযুক্তি খাতকেন্দ্রিক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী বৃহস্পতিবার ঢাকার আইসিসিবি এক্সপো ভিলেজে শুরু হবে। তিন দিনব্যাপী আয়োজনে থাকছে ‘মাই কিচেন প্রেজেন্টস তৃতীয় ইনটেক এক্সপো ২০২৬’, ‘তৃতীয় ফার্নিটেক এক্সপো ২০২৬’ এবং ‘দ্বিতীয় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’। সোমবার, ১৬ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

প্রদর্শনীতে বাংলাদেশসহ ৯টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রায় ২০০টি স্টলে ৭০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য, যন্ত্রপাতি, প্রযুক্তি ও সেবা প্রদর্শিত হবে। এফ টাচ ইভেন্টস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীর মূল পৃষ্ঠপোষক উড টেক সলিউশন ও মেটাল টেক সলিউশন।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক এম মাসুদ উর রশিদ এবং আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সিটির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসিম উদ্দিন উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।