Web Analytics

আফ্রিকার প্রকৃত আয়তন আরও নির্ভুলভাবে তুলে ধরতে প্রচলিত বিশ্ব মানচিত্র সংশোধনের একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে ১৬৪ ভোটে পাস হয়েছে। টোগোর উত্থাপিত ‘মানচিত্র সংশোধন’ প্রস্তাবটি আফ্রিকান ইউনিয়নের সদস্যদেশগুলোর সমর্থন পায়। ফ্রান্স, যুক্তরাজ্যসহ অধিকাংশ দেশ পক্ষে ভোট দেয়; যুক্তরাষ্ট্র একমাত্র বিপক্ষে ভোট দেয় এবং ছয়টি দেশ ভোটদানে বিরত থাকে।

প্রস্তাবটি বাধ্যতামূলক নয়, তবে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহৃত মানচিত্র পরিবর্তনের পথ তৈরি করবে। ১৬শ শতাব্দী থেকে বহুল ব্যবহৃত মারকেটর প্রজেকশনে মেরু অঞ্চলের দেশ তুলনামূলক বড় এবং বিষুবীয় অঞ্চলের দেশ ছোট দেখানো হয়। এতে আফ্রিকার প্রকৃত আয়তন কম মনে হয়। আফ্রিকা গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় ১৪ গুণ বড় হলেও প্রচলিত মানচিত্রে অঞ্চল দুটিকে প্রায় সমান আয়তনের মনে হয়।

এই বিকৃতি দূর করতে কার্টোগ্রাফারদের একটি দল ২০১৮ সালে সমান-আয়তনভিত্তিক ‘ইকুয়াল আর্থ’ মানচিত্র তৈরি করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়নের ৫৪ সদস্য দেশ এটি গ্রহণ করে। টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট দুসি বলেন, ন্যায্য বিশ্ব শুরু হয় ন্যায্য মানচিত্র দিয়ে। ফ্রান্স মারকেটর মানচিত্র ব্যবহার বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে, আর যুক্তরাষ্ট্র প্রস্তাবটির সমালোচনা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।