Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় তেহরান কোনো নমনীয়তা দেখাচ্ছে না। ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশটি শক্তিশালী অবস্থান থেকে আলোচনা করছে এবং সাম্প্রতিক রণক্ষেত্রের বিজয় এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে।

গালিবাফ বলেন, বর্তমান আলোচনার সঙ্গে পূর্ববর্তী সময়ের পার্থক্য হলো, এখন সামরিক সাফল্য আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, ইরানের সামরিক অর্জনগুলোকে দেশের স্বার্থে একটি স্থায়ী নিষ্পত্তিতে রূপান্তর করা জরুরি।

তার মতে, বিজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া প্রতিটি যুদ্ধকে আইনি ও রাজনৈতিক দলিলে পরিণত করা প্রয়োজন, যাতে সেই সাফল্যগুলো লিপিবদ্ধ হয় এবং বাস্তব সুফল বয়ে আনে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।