Web Analytics

হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমিভিত্তিক সাতটি ইসলামী রাজনৈতিক দল ‘সমমনা ইসলামী দল’ নামে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর বৈঠক শেষে এ জোটের ঘোষণা আসে।

জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে দলগুলো নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই এই উদ্যোগে অংশ নেবে।

এটি নতুন কোনো রাজনৈতিক দল নয়; সাত দলের সম্মিলিত কার্যক্রমের অভিন্ন ব্যানার হিসেবে ‘সমমনা ইসলামী দল’ নামটি ব্যবহৃত হবে। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি বা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকা দলগুলো নিজ নিজ প্রধানের সঙ্গে আলোচনা করে এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে অগ্রসর হবে; পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনা ও সমঝোতার ভিত্তিতে নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।