Web Analytics

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী, আর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ হাজার ২৪ জন।

চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন এবং ছাত্রী ২ হাজার ৯৩৯ জন। বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহামুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফল প্রকাশ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয় নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত এবং পরীক্ষা ও ফল প্রকাশকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ৪৯ কার্যদিবসে ফল প্রকাশ করা হয়েছে। ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল এসএমএসে পাওয়া যাচ্ছে। আগামী পরীক্ষায় পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র ও ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।