Web Analytics

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন ও চীনা দূতাবাস। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর পৃথক বার্তায় এই অভিনন্দন জানানো হয়। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০ আগস্ট ২০২৬।

চীনা দূতাবাস বলেছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বেইজিং প্রস্তুত। দূতাবাস আশা করেছে, পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হলে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল লাভ করবে।

ব্রিটিশ হাইক‌মিশন বলেছে, দুই দেশের ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করে। সংসদ সদস্যদের ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।