Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাবিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তিনি বলেন, যেমনভাবে বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাচ্ছে, তেমনি বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকও যেন বাংলাদেশে আসতে পারেন—সে লক্ষ্যে কাজ করতে হবে। সোমবার সকালে রাজধানীর হোটেল রেডিসনে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর ও শিক্ষা মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, পাকিস্তান শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং তাদের উন্নয়ন প্রশংসনীয়। মেলার স্টল পরিদর্শন শেষে তিনি বলেন, মনে হয়েছে যেন পুরো পাকিস্তান ঘুরে এলাম। তিনি আরও বলেন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে, যা তাদের পড়াশোনায় সহায়তা করছে। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও বিদেশি শিক্ষার্থী আনতে স্কলারশিপ প্রদানের উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কম—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ দূতাবাস কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।