Web Analytics

২০২৬ সালের ১ মার্চ পাল্লেকেলেতে সুপার এইট পর্বে পাকিস্তান শ্রীলঙ্কাকে ৫ রানে হারায়। সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ১৭৬ রানের উদ্বোধনী জুটিতে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রান তোলে। ফারহান করেন ১০০ রান এবং ফখর ৮৪। শ্রীলঙ্কার হয়ে দিলশান মাদুশঙ্কা ৩৩ রানে তিন উইকেট এবং দাসুন শানাকা ৪২ রানে দুই উইকেট নেন। জবাবে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৭ রানে থামে, যেখানে শানাকা অপরাজিত ৭৬ এবং পাভান রত্নানায়েকে ৫৬ রান করেন।

জয় পেলেও পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি। রানরেটের সমীকরণে তাদের শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে থামাতে হতো, যা সম্ভব হয়নি। পাকিস্তানের হয়ে আবরার আহমেদ ২৩ রানে তিন উইকেট নেন। ফলে সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে।

ম্যাচসেরা নির্বাচিত হন সাহিবজাদা ফারহান, যিনি টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।