Web Analytics

সরকারি দলের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সময়োপযোগী ও আশাজাগানিয়া পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এটি বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চা থেকে বেরিয়ে আসার গুরুত্বপূর্ণ সূচনা। টিআইবি রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা, নির্বাচনি ইশতেহার, জুলাই সনদ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের মূল লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। তিনি মনে করেন, সদ্য ক্ষমতাসীন জোটের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গীকার বাস্তবায়নের পূর্বশর্ত হলো দুর্নীতি প্রতিরোধ। টিআইবি সব জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীর আয়-ব্যয় ও সম্পদের বিবরণী বার্ষিকভাবে প্রকাশের দাবি জানিয়েছে।

সংস্থাটি সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জাতীয় দুর্নীতিবিরোধী কৌশলে সব রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।