Web Analytics

রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মাহবুবুর রশীদ বলেছেন, আলোচিত ও চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট দাখিলের মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। শুক্রবার দুপুরে নগরীর দাসপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। হত্যাকাণ্ডের আট দিন পর তিনি বাড়িটি পরিদর্শন করেন। বৃহস্পতিবার আরপিএমপির কমিশনার হিসেবে যোগ দেন মাহবুবুর রশীদ।

কমিশনার বলেন, মাদক শুধু রংপুরের সমস্যা নয়; এটি সারা দেশের সামাজিক ব্যাধি। আগামী এক সপ্তাহের মধ্যে মাদকের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান ও কার্যক্রম দেখা যাবে বলে তিনি জানান। সবার সহযোগিতা নিয়ে রংপুরকে শান্তি, নিরাপত্তা ও সুশাসনের নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

গত ২০ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুস চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী হত্যা মামলা করেন। পরে পুলিশ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে এবং দ্রুত বিচারের আশ্বাস দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।