Web Analytics

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে অতীতে যে অনিয়ম ও লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা আর সহ্য করা হবে না। রোববার ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা এসব অপকর্মে জড়িত থাকবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। তিনি জানান, প্রচলিত পদ্ধতিতে মাটি পুড়িয়ে ইট তৈরি ধীরে ধীরে বন্ধ করা হবে এবং পরিবেশবান্ধব ব্লক ইটের দিকে অগ্রসর হওয়া হবে।

মন্ত্রী বলেন, সরকার পরিবেশ রক্ষা ও জনজীবনের মানোন্নয়নে কঠোর অবস্থানে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে আগামী মে থেকে আগস্ট পর্যন্ত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে। তিনি ঢাকার বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, এটি বিশ্বের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে এবং এটি স্বাস্থ্য ও অর্থনীতির জন্য ক্ষতিকর।

মন্ত্রী আরও বলেন, দূষণ কমানো কেবল সরকারের নয়, পুরো জাতির দায়িত্ব। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।