Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কারে ন্যাটো সহায়তা করবে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধের হুঁশিয়ারির পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আগে ন্যাটোর ওপর বিরক্ত ছিল, তবে এখন তারা এসে প্রণালিটি পরিষ্কার করতে সহায়তা করতে চায়।

ট্রাম্প জানান, মাইন অপসারণে খুব বেশি সময় লাগবে না এবং প্রণালিটি শিগগিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করছে এবং যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত আরও কয়েকটি দেশও মাইনসুইপার পাঠাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালি অবরোধের ঘোষণায় রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনা করেছে। অন্যদিকে, ট্রাম্পের সমালোচনার পরও পোপ লিও যুদ্ধবিরোধী অবস্থানে অটল রয়েছেন। বিষয়টি বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।