Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলার মান্দুরা গ্রামের দাসপাড়ায় বুধবার (৩ জুন) সন্ধ্যায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)। জানা গেছে, সোহাগ ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং কয়েকদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন। সন্ধ্যায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা দিলে কল্পনা রাণী ঘরের বাইরে শুকাতে দেওয়া খড় তুলে আনতে বলেন। মা-ছেলে বাইরে গেলে বজ্রপাতের শিকার হন।

স্থানীয় ইউপি সদস্য সাহিন আলম জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আকস্মিক এই মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।

ঘটনার পর মান্দুরা গ্রামে শোকের আবহ বিরাজ করছে, স্থানীয়রা মা-ছেলের অকাল মৃত্যুতে মর্মাহত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।