Web Analytics

ইরান ইসরাইলজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। জেরুজালেম, মধ্য ও দক্ষিণ ইসরাইলসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হামলায় ক্লাস্টার বা গুচ্ছবোমা ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, যা থেকে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, উত্তর ইসরাইলের অনেক এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরে তা তুলে নেওয়া হয় এবং মানুষকে শেল্টার থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। তবে গত রোববার থেকে হামলার ধারা অব্যাহত রয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলে প্রায়ই সতর্কসংকেত বাজানো হচ্ছে। ওই অঞ্চল এখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও নিয়মিত লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

ক্রমবর্ধমান হামলায় ইসরাইলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে এবং কর্তৃপক্ষ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।