Web Analytics

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধজাহাজ ডোবানোর অপেক্ষায় রয়েছে ইরানি বাহিনী। টেলিভিশনে দেওয়া তার প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত এবং সন্দেহ থাকলে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজ নিয়ে আরও কাছে আসতে পারে।

ওজমায়ি বলেন, প্রণালির প্রবেশমুখে মার্কিন যুদ্ধজাহাজগুলোর আসার অপেক্ষায় রয়েছেন তারা, যাতে সেগুলো ডুবিয়ে দেওয়া যায়। তিনি আরও দাবি করেন, ১৩ বিলিয়ন ডলার মূল্যের একটি মার্কিন যুদ্ধজাহাজকে অকার্যকর করা হয়েছে এবং প্রণালির কাছে আসার সাহস না পেয়ে সেটি জলপথ থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে।

যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে গণমাধ্যমে তথ্যপ্রবাহ বন্ধ করার অভিযোগও তোলেন ওজমায়ি। তার ভাষ্য, নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছানো ঠেকাতেই এ উদ্যোগ। তিনি বলেন, শাস্তির মুখে পড়া দুটি জাহাজের ঘটনার ভিডিও আইআরজিসি নৌবাহিনী প্রকাশ করেছে। তবে মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে তার দাবির স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।