মিয়ানমারের আরাকান আর্মির হাতে অপহৃত ১৪ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং একজন রোহিঙ্গা শরণার্থী। শনিবার নাফ নদীর শূন্য রেখায় বিজিবির একটি প্রতিনিধি দল আরাকান আর্মির কাছ থেকে জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসে। বর্তমানে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির তথ্যমতে, ২০২৫ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কিছু জেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়। মানবিক বিবেচনায় বিজিবির কক্সবাজার রিজিয়ন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর ধাপে ধাপে জেলেদের ফেরত আনার ব্যবস্থা করে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।