Web Analytics

ব্রিটিশ বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ব্রিটিশ দূত বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। নতুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী এই খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সরকার বর্তমানে থার্ড টার্মিনালের কার্যক্রম নিয়ে একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে একটি দল জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।