Web Analytics

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত। ইউপি নির্বাচনের কাজ এগোনোর পর অন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাছউদ বলেন, অন্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই। চলতি অর্থবছরের মধ্যে সব নির্বাচন করা সম্ভব কি না—এ প্রশ্নে তিনি বলেন, তাঁর মনে হয় না সব করা সম্ভব হবে; তবে এটি তাঁর ব্যক্তিগত মতামত। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কমিশনকে কাজ করতে হচ্ছে এবং বিভিন্ন কারণে নির্বাচনী প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে বলেও তিনি জানান।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে, তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান মাছউদ। তফসিল ঘোষণার সময় সম্পর্কেও তিনি বিস্তারিত বলেননি। তিনি আরও বলেন, আইন পরিবর্তন ছাড়াই সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার ইসির আছে। প্রথম ধাপের পরিস্থিতি পর্যালোচনার পর পরবর্তী ধাপে সেনা মোতায়েন বিবেচনা করা হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।