Web Analytics

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে নিরলসভাবে কাজ করছেন। শনিবার বিকেলে বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সামনে উদ্যোমী নারী ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, টেকসই উন্নয়নের জন্য নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, নারীরা এখন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ধারা আরও শক্তিশালী করতে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি জানান, নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে, যার অংশ ফ্যামিলি কার্ড কর্মসূচি।

তিনি উদ্যোমী নারী ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, সেলাই মেশিন বিতরণ নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।