Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের সঙ্গে আঁতাত এবং দলটিকে ক্ষমা করে দেওয়ার অভিযোগকে অসত্য রাজনৈতিক অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছেন। শনিবার মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, কোথায়, কখন, কার সঙ্গে এবং কীভাবে এমন আঁতাত হয়েছে তার প্রমাণ দিতে হবে।

তিনি বলেন, কোনো ফোরামে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেননি এবং এমন প্রমাণ পাওয়া গেলে জাতির কাছে ক্ষমা চাইবেন। বিরোধী দল নিয়ে গোয়েন্দা তথ্যের বরাতে দেওয়া বক্তব্যও প্রমাণ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থেকে তথ্যপ্রমাণ ছাড়া ঢালাও অভিযোগ করা অন্যায় বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

সীমান্ত দিয়ে টাকা, অস্ত্র ও মাদক আসার অভিযোগে তিনি বলেন, এগুলো ঠেকানো সরকারের দায়িত্ব; ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত। ১২ আগস্টের সংবাদ সম্মেলনে ব্যক্তিগত প্রতিশোধ না নেওয়ার কথা বলেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার আইনের আশ্রয় নিলে সহযোগিতা করা হবে। তার বক্তব্য একটি চ্যানেল বিকৃত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।